গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত করতোয়া, কাটাখালি ও বাঙালি পানি কমলেও বেড়েছে নদী ভাঙ্গন। এতে ঘরবাড়ী কৃষি জমি সহ হুমকির মুখে পড়েছে উপজেলার গোসাইপুর, মেরী, কামারপাড়া, চকরহিমাপুর , সাহেবগঞ্জ, তালুক রহিমাপুর, শাকপালসহ পৌর এলাকার খলসী, চাঁদপুর খলসী সহ অন্তত ১২টি পয়েন্ট। ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হবার পথে গোসাইপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বিভিন্ন স্থাপনা।
স্থানীয়রা জানান, গত ৬/৭ বছর আগে বাঁধ সংস্কার করলেও তা নদী ভাঙ্গনে প্রায় ৭০ শতাংশ বিলীন হয়েছে যে ৩০ শতাংশ রয়েছে এটি ভেঙ্গে গেলে প্রায় ১০ গ্রামের মসজিদ, মদ্ররাসা, স্কুল, প্রতিষ্ঠানসহ লক্ষাধিক পরিবার বন্যায় প্লাবিত হবে| বাঁধ রক্ষার জন্য একাধিক বার উদ্ধতন কর্মকর্তার সাথে যোগাযোগ করেও সাড়া না পাওয়ায় ক্ষোভ সৃষ্টি হয়েছে তাদের মাঝে। নদী ভাঙ্গনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহন করবে সরকার এমন প্রত্যাশা নদী পড়ের মানুষের|
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, এলাকা পরিদর্শন করেছি। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে ১২টি পয়েন্ট নদী ভাঙ্গন, দুশ্চিন্তায় স্থানীয়রা
জুলাই ১১, ২০২৬
































