আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা সীমান্তের চেঁচড়া মোড়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাপসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক যুবক উপজেলার রামভদ্রপুর গ্রামের আবু রায়হানের ছেলে শাওন হোসেন (৩২)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজ মোঃ রায়হান বলেন, প্রতিদিনের মত নিয়মিত মাদক বিরোধী অভিযান অংশ হিসেবে আজ শনিবার (২০ জুন) রাত ১০’টার সময় মোড়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ শাওনকে মাদকসহ আটক করে। এসময় তার কাছ থেকে ২০ পিস এস্কাফ সিরাপের বোতল উদ্ধার করে পুলিশ।
তিনি আরো বলেন, শাওনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। উপজেলাবাসির জানমাল রক্ষায় চুরি ছিনতাই বন্ধ সহ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি মহদোয়।
আমন্ত্রণ/এজি
পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
জুন ২০, ২০২৬


































