মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিবেদক :
রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে রহমত উল্যাহ (৩৫) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া খোরশেদ আলম (৫৫) নামে এক কৃষক আহত হয়েছেন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার(১২ জুন) দুপুরে উপজেলার লোহানী পাড়া ইউনিয়নের ঘিরনই এলাকার মালতলায় এঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে রহমত উল্যাহ ও খোরশেদসহ বেশ ক’জন কৃষক মাঠে কাজ করছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচযন্ত্রের ঘরে আশ্রয় নেন। এর পর পরই বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই রহমত উল্যাহ মারা যান। এছাড়া তার সাথে থাকা খোরশেদ আলম মারাত্মক আহত হন। বজ্রপাতে ৬টি ছাগলও মারা যায়। এলাকার লোকজন আহত খোরশেদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খাগড়া বন্ধ ঠাটারি পাড়া গ্রামের শহীদুল্লাহ নামে এক গরিব কৃষকের দুইটি গরু বজ্রপাতে মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার।
আমন্ত্রণ/এজি
বদরগঞ্জে বজ্রপাতে নিহত ১ আহত ১
জুন ১৩, ২০২৬

































