ফুলবাড়ীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ\
মো. আফজাল হোসেন, আমন্ত্রণ :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সমাজের অসহায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের চলাচল সহজ করতে এ সহায়তা প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য এ.জেড.এম. রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, এমপি প্রতিনিধি ও রাজনীতিবিদ মো. সাহাজুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেয়ার বিতরণ শেষে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন, উপজেলা সমাজ সেবা ও উপজেলা প্রশাসন।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার নানা ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। হুইল চেয়ার বিতরণের মাধ্যমে তাদের চলাফেরা ও দৈনন্দিন কাজকর্ম সহজ হবে এবং তারা আত্মবিশ্বাসের সঙ্গে জীবনযাপন করতে পারবেন।
আমন্ত্রণ/এজি
মে ২১, ২০২৬


































