গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হাকিমপুরে (হিলিতে) অভিযান চালিয়ে আন্তঃজেলা কুখ্যাত ডাকাত মো. মেহেদী হাসান ওরফে চুষনিকে (৩৪) গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, হাকিমপুর থানার মামলা নং-৯, তারিখ ১৯/০১/২০২৬ ইং, ধারা ৩৯৯/৪০২ পিসি’র তদন্ত এবং দায়রা নং-৯৮৭/২২ (ধারা ৩৯৫/৩৯৭/৪১২ পিসি) মামলার গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে পৌরসভার মাঠপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ বুধবার (১৩ মে) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, হাকিমপুর থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ৬টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কঠোর পুলিশি নিরাপত্তায় দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
আমন্ত্রণ/এজি


































