জিন্নাত হোসেন, দিনাজপুর :
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ : জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন”- এ বছরের প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তজার্তিক নার্স দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, কেক কাটা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (১২ মে) সকাল ৯টায় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী।
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য ডা. মো. জিয়াউল হক জিয়া। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের প্রভাষক ফিরোজা বেগম। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর জুই আক্তার, প্রভাষক সুইটি দাস। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিএসসি ইন নার্সিং এর সাবেক শিক্ষার্থী শাহিনুর আলম, জুঁই, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ ফিরোজ ইসলাম, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী ২য় বর্ষের শিক্ষার্থী মার্জিয়া জান্নাত প্রমুখ।
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং ৩য় বর্ষের শিক্ষার্থী মো. মাহফুজ আলম ও ২য় বর্ষের শিক্ষার্থী স্বর্না মনি ইভা এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের সচিব মোঃ শাহজাহান আলী, প্রভাষক আম্বি আরা, প্রভাষক ফিরোজা বেগম, প্রভাষক প্রমিলা তেরেজা গমেজ, প্রভাষক জোসনা আরা বেগমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভার পর কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর পূর্বে শিক্ষার্থীদের নার্সিং এর ক্ষেত্রে কমর বন্ধনী ও ব্যাচ প্রদান করা হয়। এরপর কেক কেটে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উদযাপন করা হয়। শেষে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীদের পরিবেশনা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমন্ত্রণ/এজি


































