বগুড়া ব্যুরো :
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আমরা ক’জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজনের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ” জন্মের প্রথম শুভক্ষণ” অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (৮ মে) বিকাল ৫ টায় বগুড়ার পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল ও পুন্ড ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক শিমু রায় প্রমুখ।
কথা, কবিতা ও নৃত্যে শিল্পীদের দলীয় পরিবেশনার মাধ্যমে ফুটে উঠে মাহাবুব হাসান সোহাগের পরিকল্পনা ও পরিচালনায়” জন্মের প্রথম শুভক্ষণ” অনুষ্ঠানটি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাহাবুব হাসান সোহাগ ও তাসনিম ত্রয়ী।
আমন্ত্রণ/এজি
































