হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
পঞ্চগড়ে মেধা ভিত্তিক একাডেমিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহীদ পুলিশ স্মৃতি এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তবিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আলিউল আল আপন, সহকারী শিক্ষক নাজমুল আমিন নয়ন, হায়দার আলী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে মেধাভিত্তিক একাডেমিক পুরস্কার তুলে দেওয়া হয়।
আমন্ত্রণ/এজি

































