মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
হামের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।আজ সোমবার সকাল সাড়ে ১১টায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন, বিরামপুরউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার সেন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ শাহারিয়ার পারভেজ সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার সেন বলেন, চলতি মাসের ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হামের বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। উপজেলার সাত টি ইউনিয়নে ১৩হাজার ৮০ জন, বিরামপুর পৌরসভার ওয়ার্ড পর্যায়ে ৩হাজার ৮শত জন শিশু কে নির্ধারিত কেন্দ্রে মাধ্যমে এই টিকা প্রদান করা হবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১৬হাজার ৮শ ৮০ জন শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আনা হবে।
আমন্ত্রণ/এজি


































