আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
ধুনট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু রুস্তম মতিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মণ্ডল।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক খায়রুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর নাহার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশীদ এবং বিএনপি নেতা মইনুল হাসান মুকুল।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২০টি স্টল স্থান পেয়েছে। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
আমন্ত্রণ/এজি
উদ্ভাবনের ছোঁয়ায় মুখর ধুনট, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
এপ্রিল ৮, ২০২৬


































