গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরে নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস বলে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় তিনজনকে আটক করে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ঘটনাস্থল থেকে ১২ মন ঘোড়ার মাংস জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মাংসগুলোকে মাটিতে পুতে নষ্ট করা হবে বলে জানিয়েছেন।
আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার গাজীপুর সুপারি বাগানে এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন,আব্দুল্লাহ,রুবেল, রবিউল তাদের বাড়ি নেত্রকোনা, নীলফামারি ও রংপুর জেলায়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিল্লুর রহমান জানান, সকালে সংবাদ পাই উপজেলার একটি সুপারি বাগানে কয়েকজন ঘোড়া জবাই করে মাংস বৃদ্ধির উদ্দেশ্য প্রস্তুত করছে। সেই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ৬টি ঘোড়ার মাংস জব্দ করা হয়। এর সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এদিকে স্থানীয়রা ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রির তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও জড়িতদের কঠোর শাস্তি দাবী করেন। আসলে আমরা বাজার থেকে যে মাংস কিনছি সেটি যে প্রকৃত কিসের মাংস সেটি সম্পর্কে নিশ্চিত হতে পারছিনা। প্রশাসনকে এবিষয়ে নজরদাড়ি আরো বাড়ানোর দাবী।
আমন্ত্রণ/এজি
নবাবগঞ্জের ৬টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা ৩জনকে আটক করে এক বছর করে কারাদণ্ড
এপ্রিল ৩, ২০২৬


































