বগুড়া ব্যুরো :
বগুড়ার শাহজাহানপুরে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আর.কে পরিবহনকে জরিমানা করা হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে দিকে উপজেলার নয়মাইল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।
তিনি জানান, নির্ধারিত ভাড়ার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি যাচাই করে আর.কে পরিবহনের কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়। তিনি আরও জানান, যাত্রীদের ভোগান্তি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তবে যাত্রীরা জানায় ৪০০ টাকার ভাড়া কাদয়া করে ৮০০ থেকে ১০০০ টাকা করে নেওয়া হয়।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায় আর.কে পরিবহনকে জরিমানা
মার্চ ২৯, ২০২৬


































