রফিক প্লাবন, দৈনিক আমন্ত্রণ, দিনাজপুর :
চলমান তীব্র তাপদাহ আর ভ্যাপসা গরমে দিনাজপুরে শ্রমজীবী ও পথচারীদের তৃষ্ণা মেটাতে সুপেয় শরবত (লেবু, ট্যাং, চিনি, লবন ও ইসুবগুল মিশ্রিত) বিতরণ করছে দিনাজপুর অনলাইন শপিং গ্রæপ ও সৃষ্টি ফাউন্ডেশন। একই দিন প্রায় দুই শতাধিক গাছের চারাও বিতরণ করে সংগঠনটি।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে প্রচন্ড রোদে দিনাজপুর শহরের চকবাজার, নিমতলা, গনেশতলা এলাকায় প্রায় সহস্রাধিক মানুষকে শরবত খাওয়ানো হয়।
আয়োকরা জানান, প্রচন্ড তাপদাহে পুড়ছে দেশ। ভ্যাপসা গরমে ওষ্ঠাগত হয়ে পড়েছে জনজীবন। তাই এই গরমে জনকল্যান মুলক কাজ হিসেবে খেটে খাওয়া মানুষ ও তৃষ্ণার্ত পথচারীদের কিছুটা স্বস্থি ফেরাতে শরবত বিতরন করা হচ্ছে। এই মহতি কাজটি করতে সংগঠনের পাশাপাশি আমাদের বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিরা সহযোগিতা করেছেন। এছাড়া আমরা জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে প্রায় দুই শতাধিক গাছের চারা বিতরন করেছি। যাতে সবাই গাছ লাগান। কারণ আমরা মনে করি গাছ কেটে ফেলায় পরিবেশের এই বিরুপ প্রভাব।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর অনলাইন শপিং গ্রæপ ও সৃষ্টি ফাউন্ডেশনের পরিচালক মোসলেহা মলি, সাধারণ সম্পাদক অমিত রায়, গ্রæপ মডারেটর জাকিয়া বিশ্বাস সিম্মি, আলবানি ইজরাইল বৃষ্টি, নূর রহমান, সুবর্ণা রায়, রাদিতা আনাবিসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন।


































