জিন্নাত হোসেন, দিনাজপুর :
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দিনাজপুর সদর উপজেলার উত্তর ফরিদপুর ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লি. এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লি. এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন জেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর সবুর, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুর ইসলাম, মার্কেন্টাইল ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মনজুর হোসেন, ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ. এর চেয়ারম্যান আহসান হাবীব, সাধারণ সম্পাদক মো. খাইরুল আলম, ম্যানেজার মো. গোলাম কিবরিয়া সহ সমবায় সমিতির পরিচালক ও সদস্যবৃন্দ।
ইফতারের পূর্বে দেশ-জাতির, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান মো. আমিনুজ্জামান।
আমন্ত্রণ/এজি


































