কাশী কুমার দাশ, দিনাজপুর :
দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১১৬৭) ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ উপলক্ষে প্রার্থীরা নির্বাচনী তফসিল অনুযায়ী সোমবার (২১ জুলাই) ২১টি পদে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে সুইহারী বাসস্টানস্থ ইউনিয়নের প্রধান কার্যালয়ে।
গত ১৯/০৪/২০২৫ইং ও ০৬/০৫/২০২৫ইং তারিখে অনুষ্ঠিত সাধারণ সভা ও বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী আহবায়ক কমিটির আহবায়ক মো. আব্দুল কাইয়ুম, যুগ্ম আহবায়ক সৈয়দ শওকত আলী তোতা, অর্থ সচিব মো. মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক মো. রাশেদুজ্জামান বিপ্লব, সদস্য মো. খোকন, মো. আফজাল হোসেন, মো. স্বাধীন, শ্রী উদয় চক্রবর্তী, মো. মজিবর রহমান মজিব, মো. হালিম বাবু ও মো. সৈয়দ খালিদ এর সার্বিক তত্ত¡াবধানে নির্বাচন কমিশনার এ্যাড. মো. শামীম বিন গোলাম পার্ল, সদস্য মো. গেলাম নবী দুলাল, মো. শহিদুল ইসলাম, আলহাজ্ব মো. সোলায়মান মোল্লা, শাকিল আহমেদ ও মো. সিরাজুস সালেহীন পরিচালিত নির্বাচনে সভাপতি-১টি পদ, সহ-সভাপতি-২টি পদ, সাধারন সম্পাদক-১টি পদ, সহ-সাধারন সম্পাদক-১টি পদ, সাংগনিক সম্পাদক-১টি পদ, সহ-সাংগঠনিক সম্পাদক-১টি পদ, অর্থ সম্পাদক-১টি পদ, সড়ক সম্পাদক-১টি পদ, সহ-সড়ক সম্পাদক-১টি পদ, দপ্তর সম্পাদক-১টি পদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-১টি পদ ও কার্যনির্বাহী সদস্য-৭টি পদে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছে।
প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. শামীম বিন গোলাম পার্ল ও নির্বাচন পরিচালনা আহবায়ক কমিটির আহবায়ক মো. আব্দুল কাইয়ুম জানান, আগামী ৯ আগস্ট শনিবার সুইহারীস্থ চেহেলগাজী শিক্ষা নিকেতনে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত ৫ হাজার ৭০০জন ভোটারের ভোটগ্রহণ করা হবে।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ২১পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা
জুলাই ২২, ২০২৫


































