আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাট-০১ আসনের সর্বত্র চলছে উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নারী-পুরুষ ভোটারগণ সকাল থেকেই কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। তবে দীর্ঘদিন পর উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে সবাই আনন্দিত ও খুশি। তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশি দেখা যায়। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রশাসন।
ঝুঁকিপূর্ন কেন্দ্র গুলোত গোয়েন্দা নজরদারী, যৌথবাহিনীর টহল, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও বডি ওর্ন ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে। ভোটাররা নির্ভয়ে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিত ভাবে কাজ করছে।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সেলিম আহমেদ জানান, জয়পুরহাট-১ আসনে পাঁচবিবিতে ৮’টি ইউনিয়ন ও ১’টি পৌরসভায় ৬৯’টি কেন্দ্রে ভোট গ্রহন চলছে। এরমধ্যে ১৪’টি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ও ৩০’টি সাধারণ ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়। ভোটার সংখ্যা ২লাখ ৯’হাজার ৭৯৫ জন। এরমধ্যে মহিলা ১ লাখ ৫ হাজার ৭৯৮জন ও পুরুষ ১লাখ ৩’হাজার ৯৯৭ জন ও তৃতীয় লিঙ্গ ৪’জন।সকাল ১১’টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আমন্ত্রণ/এজি


































