প্রমথেশ শীল, দিনাজপুর :
দিনাজপুর শহরের বালুবাড়ী শহীদ মিনার মোড়ে অবস্থিত চেকআপ স্পেশালাইজড হাসপাতাল গত প্রায় তিন বছর ধরে গুণগত সেবার মান বজায় রেখে রোগীদের সেবা দিয়ে আসছে। এই অল্প সময়ে হাসপাতালটির সুনাম দিনাজপুরের বাইরেও পুরো উত্তরবঙ্গে ছড়িয়ে পড়েছে। দেশ সেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সব ধরণের জটিল রোগের চিকিৎসা ও অপারেশন করা হয় চেকআপ হসপিটালে। ফলে স্বল্প স্থানে অধিক সংখ্যক রোগীর মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের পরিসর বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছিল। রোগীর সেবা স্বাচ্ছন্দ্যময় করতে আরো অত্যাধুনিক ১৮ টি কেবিন উদ্বোধন করা হলো হাসপাতালের চতুর্থ তলায়।
চেকআপ স্পেশালাইজড হসপিটালের চতুর্থ তলার কার্যক্রম আজ সোমবার (৯ ফেব্রæয়ারি) দুপুরে উদ্বোধন করেন দিনাজপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মাসুমা খাতুন এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জাহানারা বেগম মুন্নী।
এসময় উপস্থিত ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. ইশরাত শারমীন, সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শিলাদিত্য শীল, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মাহবুব মোর্শেদ তমাল, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অশোক কুমার ফনী, সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শাহজাহান আলী শাহীন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. আশুতোষ দেবশর্মা, অ্যানেস্থিশিয়া বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মফিজুর রহমান লিটন, নিউরো সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শামসুল আলম, অ্যানেস্থিশিয়া বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মুনিরা বেগম, স্ত্রীরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. আরজু শামীম আরা, প্যাথলজি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. ইসরাত জাহান মনি, শিশুরোগ বিশেষজ্ঞ কনসালট্যান্ট ডা. পরিমল কুমার রায়সহ হাসপাতালের মেডিকেল অফিসার, কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় অতিথি চিকিৎসকরা বলেন, হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে দেশ সেরা বিশেষজ্ঞ চিকিৎসক ও উন্নততর সেবার মানের কারণে উত্তরবঙ্গের রোগীদের ঢাকা বা দেশের বাইরে যাবার হার অনেক কমে গেছে। আগামিতে হাসপাতালটির পরিসর আরো বৃদ্ধি করা হলে দিনাজপুরেই সব ধরণের সেবার মান নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করেন তারা।
নয়টি আইসিইউ বেড, সদ্যজাত শিশুদের জন্য আটটি এনআইসিইউ বেড, পাঁচটি সর্বাধুনিক অপরেশন থিয়েটার, কিডনি ডায়ালাইসস, ক্যান্সার রোগীদের কেমো থেরাপি, সব ধরণের ডায়াগনসিস, সার্বক্ষণিক ইমার্জেন্সি ইউনিট, অ্যাম্বুলেন্স ও ফার্মেসি সুবিধা রয়েছে চেকআপ স্পেশালাইজড হসপিটালে। চেকআপ স্পেশালাইজড হসপিটালটি চেকআপ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এর পাশাপাশি চেকআপ ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারে দিনাজপুরের সব ধরণের বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত রোগী দেখেন।
আমন্ত্রণ/এজি
চেকআপ স্পেশালাইজড হসপিটালের চতুর্থ তলা উদ্বোধন
ফেব্রুয়ারি ৯, ২০২৬
































