আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীর বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটে বার্ষিকক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাঁধন কুমার দাস, সুলতানা রাজিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুন হুদা চৌধুরী লিমন, পৌর যুবদলের সদস্য সচিব মানিরক মন্ডল, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি ও শ্রমিক নেতা হামিদুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।
আলোচনা সভা শেষে বার্ষিকক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অনন্য অতিথিদ্বয়।
শেষে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দল বেধে মনমুগ্ধকর নৃত্য পরিবেশন করে। এর আগে গত ২৬ জানুয়ারি বিদ্যালয় চত্বরে বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আমন্ত্রণ/এজি


































