মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (১৯ জানুয়ারি) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৬টি পরিবার ও প্রতিষ্ঠানের অনুকূলে ৮৯ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরী বাবদ ২ লাখ ৬৭ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
আমন্ত্রণ/এজি
পার্বতীপুরে ৪৬টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ সহায়তা প্রদান
জানুয়ারি ১৯, ২০২৬


































