মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলরোডস্থ জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সহসভাপতি খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ হাসানুজ্জামান উজ্জল প্রমুখ।
এ ছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, উপদেষ্টা এডভোকেট মো. আনিসুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক, আখতারুজ্জামান জুয়েল, সহসাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল,সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য শাহীন খান, জেলা তাঁতী দলের সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান হাসু খান, জেলা কৃষকদলের সদস্য সচিব মো. মুজিব, জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা , সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটিসহ জেলা বিএনপি, সকল ও অঙ্গ সহযোগী সংগঠন সমুহেরবিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এজি


































