মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
পঞ্চগড়ে পাথর বালি ব্যবসায়ী, ট্রাক, টলি মালিক ও শ্রমিক বন্দোবস্তকারীগণের সাথে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজলার ভজনপুর পাথর বালি যৌথ ফেডারেশন এর উদ্যোগে নির্মাণ সামগ্রী সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পাথর বালি ব্যবসায়ী, ট্রাক, টলি মালিক ও শ্রমিক বন্দোবস্তকারীগণের সাথে মতবিনিময় সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আফরোজ শাহিন খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এস.এম. আকাশ, পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী ও তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ রায় ।
অনুষ্ঠানে বক্তাগণ জেলা প্রশাসক, পঞ্চগড় মহোদয়ের নির্দেশনা মোতাবেক আগামী ১৫ জানুয়ারির মধ্যে নিয়ম মেনে নির্মাণ সামগ্রী (পাথর ও বালি) সংরক্ষণ ও পরিবহণসহ বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এজি


































