আজিজুল হক সরকার :
দিনাজপুরের ফুলবাড়ী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও দিনাজপুর মটর শ্রমিক ইউনিয়নের (১১৬৭) ফুলবাড়ী শাখার সাবেক সাধারণ সম্পাদক সেকেন্দার আলী দুলাল (৬০) আজ বুধবার (৭ জানুয়ারি) ভোর ৪টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে কিডনিসহ নানাবিধ রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, একছেলে, মেয়ে-জামাতাসহ অসংখ্য বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
একই দিন বাদ আছর গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে সম্মিলিত থানাপাড়া বুড়াপুকুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
সেকেন্দার আলী দুলাল এঁর মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী, যুক্তরাজ্য শাখা বিএনপি’র সহ সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান (জামান), সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ মনসুর আলী সরকার, দিনাজপুর জেলা বিএনপি’র উপদেষ্টা, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম, পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি সংসদ সদস্য প্রার্থী এজেড এম রেজওয়ানুল হক, দিনাজপুর মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক সচিব অধ্যাপক মো. আমিনুল হক সরকার, দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, সাবেক মেয়র মুরতুজা সরকার মানিক, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহ. প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন মÐল, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ, সহসভাপতি মো. আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আমন্ত্রণ এর উপদেষ্টা সম্পাদক চন্দ্রনাথ গুপ্ত, সম্পাদক অমর চাঁদ গুপ্ত অপু, সহযোগী সম্পাদক রীতা রানী কানুসহ আমন্ত্রণ পরিবারসহ ফুলবাড়ীর বিভিন্ন রাজনৈতিকমহল, সুধিজন, শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্খীগণ।
আমন্ত্রণ/এজি


































