মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
বিরামপুর শহরের দোয়েল মোড় এলাকায় সোমবার (৫ জানুয়ারি) ট্রক চাপায় মোটর সাইকেল চালক এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ বিদ্দিস আলী (৬০) দিনাজপুর সদরের বাঁশের হাটা এলাকার রইস উদ্দিনের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে এক বৃদ্ধ মোটরসাইকেল চালিয়ে হিলি দিকে যাওয়ার সময় পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেনে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার জানান, পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে এবং এঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে।
আমন্ত্রণ/এজি


































