গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
মাদক মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাইনুল ইসলামকে (২৫) জয়পুরহাট থেকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ। শনিবার সন্ধ্যা ৭ টায় জয়পুরহাট জেলা সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। মাইনুল ইসলাম হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর (রাজধানী মোড়) মহল্লার শাহজাহান আলীর ছেলে।
হাকিমপুর থানা ওসি জাকির হোসেন জানান, ২০১৮ সালে মাদক মামলায় দিনাজপুর জেলা দায়রা জজ আদালত আসামী মাইনুলকে ৬ মাসের সশ্রম কারাদন্ড দেন। আদালতে রায়ের পর থেকে সে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-৫ র্যাব ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় তাকে জয়পুরহাট জেলা সদরের ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এবং আজ রোববার তাদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।
আমন্ত্রণ/এজি


































