মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিবেদক :
প্রযুক্তি ও মানবতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অোজ শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার, খানসামা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম এএসএম রাকিবুল হাসান, সংবাদকর্মী ও সমাজসেবা কার্যালয়ের উপকারভোগীরা।
আমন্ত্রণ/এজি
খানসামায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
জানুয়ারি ৩, ২০২৬


































