মাহমুদুল হাসান মুনজু, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিবেদক :
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ সোমবার সারিয়াকান্দিতে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম ও জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন।
বিষয়টি নিশ্চিত করেন, সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস।
আমন্ত্রণ/এজি
































