বিএনপি জামায়াত, এলডিপি, বাসদ, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, জাকের পার্টি, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আছেন বিএনপির সাবেক নেতারাও
বগুড়া ব্যুরো :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার সাতটি সংসদীয় আসনে আজ শুক্রবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত ২৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরমধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসন ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বগুড়া-৬ (সদর) আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। তবে দুটি আসনে বিএনপির সাবেক নেতারা মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
এছাড়াও বিএনপি জামায়াত, এলডিপি, বাসদ, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, জাকের পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীরাও তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বগুড়ার জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার ফজলুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এরমধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে মনোনয়ন ফরম তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম এবং সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ এএসএম রফিকুল ইসলাম।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে তিনজন মনোনয়ন তুরেছেন। তারা হলেন-বিএনপির উপজেলা সভাপতি মীর শাহে আলম, জামায়াত মনোনীত প্রার্থী মাও: শাহাদাতুজ্জান, গণ অধিকার পরিষদের সেলিম সরকার।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসন থেকে দুইজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মুহিত তালুকদার, জামায়াত মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের এবং জাতীয় পার্টি (লাঙ্গল) মনোনীত প্রার্থী শাহিনুল ইসলাম শাহিন।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে তিন জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন, জামায়াত মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ ও এলডিপি মনোনীত প্রার্থী কামরুল হাসান সাহেদ ফেরদৌস।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) থেকে ছয় জন মনোনয়ন ফরম তুলেছেন। তারা হলেন-বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব মাও. দবিবুর রহমান, স্বতন্ত্র হিসেবে বিএনপির সাবেক উপজেলা সভাপতি ও সাবেক মেয়র জানে আলম খোকা, জাকের পার্টির প্রার্থী মাছুম রানা (ওয়াসিম), ইসলামী আন্দোলনের প্রার্থী মীর মাহমুদুর রহমান ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী অধ্যক্ষ খাঁন কুদরত-ই সাকলায়েন।
বগুড়া-৬ (সদর) থেকে তিন জন মনোনয়ন ফরম তুলেছেন তারা হলেন-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাও. আবিদুর রহমান এবং বাসদ মনোনীত প্রার্থী অ্যাড. দিলরুবা নূরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়াও বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জামায়াতের মাও. গোলাম রব্বানী মনোনয়ন ফরম উত্তেলন করেছেন।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার ফজলুল করিম জানান, ঘোষিত তপসিল অনুয়ায়ী আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়সীমা রয়েছে।
আমন্ত্রণ/এজি
বগুড়ার সাতটি সংসদীয় আসনে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
ডিসেম্বর ২৬, ২০২৫


































