মাহমুদুল হাসান মুনজু. সারিয়াকান্দি (বগুড়া) প্রতিবেদক :
সারিয়াকান্দি অভিযান চালিয়ে ৭ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, নিয়মিত মামলার আসামি সাদমান ইশরাক স্বাধীন (৩০), সোহেল রানা টোকেন ৪৫)।
এছাড়াও ১২ পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রয়েল রাবু (৩৫), চুরি ও ডাকাতি মামলার আসামী আশরাফ আলী শেখ (৩৫), ফুলমিয়া (৩০), রতন মিয়া (৩৬), জাকির হাসেন (৩৪)।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদেরকে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তাদের কে বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আমন্ত্রণ/এজি































