কুরবান আলী, দিনাজপুর :
দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজ বুধবার (২৪ ডিসেম্বর) ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরে আওতায় জেলা ক্রীড়া অফিস দিনাজপুরের আয়োজনে দিনাজপুর জিমন্যাসিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। পাঁচদিন ব্যাপি প্রতিযোগিতার শেষে পুরুস্কার বিতরণ করেন গণপূর্ত বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো দিনাজপুরের সহকারি পরিচালক মো. রেজওয়ান আসিফ, দিনাজপুর ব্যাডমিন্টন ফাউন্ডেশনের ক্রীড়া সম্পাদক শাহিদ জামিল বোম্বাই ও প্রবীণ খেলোয়াড় মো. কলিম উদ্দীন। উল্লেখ্য যে, অনুর্ধ্ব-১৬ বছরের বালিকা সিঙ্গেল ও ডাবলে ২৪ জন বালক সিঙ্গেল ও ডাবলে ৩৮ জন এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
বগুড়া ব্যুরো :


































