কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) দিনাজপুর জেলা দপ্তরের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দশদিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
বিসিকের উদ্যোক্তা মেলা’র উদ্বোধন উপলক্ষে আজ শনিবার (২০ ডিসেম্বর) জেলা প্রশাসক চত্বর থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহরে বের করা হয়।
শোভাযাত্রা শেষে বড় ময়দানস্থ বিসিক উদ্যোক্তা মেলার চত্বরে বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের উপমহাব্যবস্থাপক মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, উপমহাব্যবস্থাপক (বিপণন বিভাগ) বিসিক প্রধান কার্যালয় ঢাকা’র শেফালী খাতুন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মো. মোছাদ্দেক হুসেন এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি’র (নাসিব) সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক উত্তরবাংলার সম্পাদক মো. মতিউর রহমান।
বিসিক উদ্যোক্তা মেলায় প্রায় নতুন-পুরাতন ১০০জন উদ্যোক্তাদের দেওয়া স্টলে প্রচুর দর্শনার্থীদের ভিড় জমছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, বিসিক সরকারি উন্নয়নমূখী ও জনকল্যাণমূখী বিভিন্ন কর্মসূচীর বাস্তবায়নের পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করে আসছে, ফলে বাংলাদেশকে শিল্প সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিসিকের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে বেসরকারি উদ্যোগে সারাদেশে নতুন নতুন শিল্প গড়ে উঠছে এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে।
স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের উপব্যবস্থাপক চারু চন্দ্র বর্মন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের প্রমোশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা বিসিক কার্যালয়ের প্রমোশন কর্মকর্তা মো. ইমরান আলী।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরের বিসিকের উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
ডিসেম্বর ২০, ২০২৫


































