মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার খ্রিষ্টান পল্লী বেলডাঙ্গায় আজ শনিবার (২০ ডিসেম্বর) প্রাক বড়দিন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর উপজেলা খ্রিষ্টান আন্ত:মন্ডলিক ঐক্য পরিষদের সভাপতি মন্ত্রী মুর্মু জুয়েলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল আউয়াল। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খিদিরপুর মিশনের পাল পুরোহিত ফাদার বিজয় পেরেরা এবং ধানজুড়ি মিশনের পাল পুরোহিত ফাদার মানুয়েল হেম্ব্রম।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা খ্রিষ্টিয় আন্ত:মান্ডলিক ঐক্য পরিষদের উপদেষ্টা কেরোবিন হেম্ব্রম, সাধারণ সম্পাদক অসীত চৌকিদার, পালক বেঞ্জামিন মার্ডি, পালক ডেভিড কিস্কু, পালক সুনীল সরকার, আলফ্রেড মাস্টার, পাষ্টর বাবুলাল হেম্ব্রম প্রমুখ।
অনুষ্ঠানে দেশের শুভ কামনা করে প্রার্থনা ও উপজেলার চারজন অদম্য নারী জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। বিরামপুর উপজেলা খ্রিষ্টিয় আন্ত:মান্ডলিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসীত চৌকিদার জানান, এবার উপজেলার বিভিন্ন এলাকায় ৫০টি স্থায়ী ও ৪১টি অস্থায়ী গির্জায় খ্রিষ্টান ধর্মালম্বীরা বড়দিন উদযাপন করা হবে।
আমন্ত্রণ/এজি
বিরামপুরে প্রাক বড়দিন পালিত
ডিসেম্বর ২০, ২০২৫


































