বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক :
রংপুরের মিঠাপুকুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ এবং মিঠাপুকুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামানের সঙ্গে মিঠাপুকুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে মিঠাপুকুর প্রেসক্লাব হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার।
মিঠাপুকুর প্রেসক্লাবের সেক্রেটারি মেহেদী হাসান রিপুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মো. পারভেজ এবং মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান।
উপজেলা নিবাহী অফিসার পারভেজ বলেন, সাংবাদিকরা জাতীর বিবেক।মিঠাপুকুরে যেকোনো ঘটনা সম্পর্কে আমাকে অবগত করবেন। আমি আমার সেবাটা দিয়ে চেষ্টা করব।আপনাদের সবার সহযোগিতায় আমরা স্বপ্নের মিঠাপুকুর গড়ব।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান বলেন, পারস্পরিক সহযোগিতায় মিঠাপুকুর থেকে মাদক, চুরি,ছিনতাই সহ সমস্ত অপরাধ নির্মূল করা হবে। দালাল মুক্ত মিঠাপুকুর থানা গড়তে চাই। থানায় মামলা করতে কোনো টাকা লাগবেনা। আমার কোনো অফিসার ঘুষ দাবি করলে বা দুর্নীতি করলে, আপনারা আমাকে তথ্য দিবেন। আমি দ্রুতগতিতে ব্যবস্থা নিব। অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মিঠাপুকুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সহসভাপতি, হাফিজুর রহমান প্রমুখ।
আমন্ত্রণ/এজি


































