আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বগুড়ার ধুনটে র্যালী, আলোচনা সভা এবং অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, অদম্য নারী রওশনারা, নিলুফা ইয়াছমিন ও শিল্পী আক্তার।
আলোচনা সভা শেষে তিন ক্যাটাগরিতে অদম্য নারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন—সফল জননী: রওশন আরা বেগমশিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য: নিলুফা ইয়াছমিনঅর্থনৈতিক সাফল্য: শিল্পী আক্তার
দিনব্যাপী এসব কর্মসূচি নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান
ডিসেম্বর ১০, ২০২৫


































