মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস, অদম্য নারীদের সম্মাননা প্রদান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই-ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো. মোরশেদ আলী খান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম ও ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ শরীফ।
এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. লুৎফুর রহমান, চিকিৎসক ডা. মমতাজ বেগম পলি, এনজিও প্রতিনিধি সেবাস্টিয়ান পিউরিফিকেশন, শাহনাজ শিরিন, সমাজসেবক নাজমা মসির প্রমুখ।
আলোচনা সভা শেষে অদম্য নারী পুরস্কার ২০২৫ কর্মসূচির আওতায় জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা ক্রেস্ট এবং উপজেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
ডিসেম্বর ৯, ২০২৫


































