আমন্ত্রণ ডেস্ক :
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনে বিএনপি নেতা এ জেড এম রেজওয়ানুল হককে মনোনয়ন না দেওয়ায় ফুলবাড়ীতে আজ সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে পৌরশহরের বটতলী মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল থেকে সন্ধা পর্যন্ত ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে পৌর শহরের বটতলি মোড়ে মনোনয়ন পরিবর্তনের দাবীতে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী সাবেক জাতীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এজেডএম মিনহাজুল হক, পার্বতীপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, উপজেলা যুবদলের আহŸায়ক মোহাম্মদ আতিকুর রহমান স্বপন, পৌর যুব দলের আহŸায়ক রবিউল ইসলাম বাবু, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক ভিপি স্বপন, ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, যুগ্ম আহŸায়ক জামান সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ৩০-৩২ বছর ধরে পার্বতীপুর-ফুলবাড়ীতে বিএনপিকে আগলে রেখেছেন এ জেড এম রেজওয়ানুল হক। তাঁকে মনোনয়ন না দিয়ে ৫ আগস্টের পর আবিভর্‚ত লন্ডনে বসবাসকারী নতুন মুখ একেএম কামরুজ্জামানকে দিনাজপুর-৫ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। এজন্য তারা তীব্র প্রতিবাদ জানান। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলসহ এ জেড এম রেজওয়ানুল হককে এ আসনে মনোনয়ন দেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মনোনয়ন বোর্ডের কাছে অনুরোধ জানান।
প্রতিবাদ সভাকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। এতে আঞ্চলিক মহাসড়কের দুইপাশে শতশত ছোটবড় যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।
আমন্ত্রণ/এসিজি
মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফুলবাড়ীতে প্রতিবাদ সভা
ডিসেম্বর ৮, ২০২৫


































