আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনটে পোর্ভাটি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি) ও ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্প (ডিআইডিপি)-এর যৌথ আয়োজনে পিইপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত ব্রাদার উইলিয়ামের ৪০তম দিনে প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টায় ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্পের মাঠপাড়া কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিইপি’র চেয়ারম্যান ও এনজিও ব্যুরোর সাবেক মহাপরিচালক নুরুন নবী তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিইপি’র নির্বাহী পরিচালক এসএম মজিবুর রহমান এবং গভার্নিং বডির সদস্য আমজাদ হোসেন অপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইডিপি’র কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহজাহান আলী। ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্পের জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেক ও সুলতান মাহমুদের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন—ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন, ধুনট উপজেলা জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম দুলাল, বিএনপি নেতা মইনুল হাসান মুকুল,
বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাহার আলী, বেসরকারি সংস্থা জাগরণের পরিচালক মনিরুল ইসলাম, ডিআইডিপি’র উপজেলা মাঠ সমন্বয়কারী দিলিপ কুমার সাহা এবং সদস্য মাছুমা আক্তার।
বক্তারা প্রয়াত ব্রাদার উইলিয়ামের মানবসেবা, দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন এবং সমাজ গঠনে তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর পিইপি’র প্রতিষ্ঠাতা ব্রাদার উইলিয়াম মৃত্যুবরণ করেন।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে পিইপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত ব্রাদার উইলিয়ামের স্মরণে প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত
ডিসেম্বর ২, ২০২৫


































