কাশি কুমার দাস :
সোমবার (১৯) ফেব্রæয়ারী ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপির আয়োজনে নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টার মিলনায়তনে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা কর্মসূচীর আওতায় উপকারভোগী নির্বাচনী দরিদ্র ও হত-দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আর্থিক সহযোগিতা প্রদান করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রহমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. গোলাম কিবরিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের প্রাণি সম্পদ বিভাগের টেকনিক্যাল বিশেষজ্ঞ কাজল দে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার রিচার্ড তাপস দাস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রোগ্রাম ম্যানেজার দীনো দাস। অনুষ্ঠানে ৪০ জন ক্ষুদ্র ব্যবসায়ী, ১৩ জন ছাগল পালনকারীকে, ৩২৮ জন গরু পালনকারীর মাঝে প্রতি জনকে ১৮ হাজার টাকা ও বিকাশ খরচ বাবদ ৩৩৩ টাকা প্রদান করতে গিয়ে প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রহমন বলেন, তৃণমূল পর্যায়ে হত-দরিদ্র পরিবারগুলোকে সাবলম্বি করতে এবং পিছিয়ে জনগোষ্ঠীর উন্নয়নে ওয়ার্ল্ড ভিশন অর্থ সহায়তা প্রদান করছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ বলে আমরা মনে করি। সভাপতির বক্তব্যে সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, গ্রাম উন্নয়ন কমিটি একদিন কমিউনিটি বেইজ অর্গানাইজেশন (সিবিও) হিসেবে সমাজসেবা দপ্তর ও সমবায় দপ্তর হতে রেজিস্ট্রেশন নিয়ে কাজ করবে। এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার যোহন মুরমু ও পলাশ ক্রুশ এবং ভিক্টরিয়া বিশ্বাস।
দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হত-দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে অর্থ সহায়তা প্রদান
ফেব্রুয়ারি ২১, ২০২৪


































