কাশি কুমার দাস :
সোমবার (১৯) ফেব্রæয়ারী বালুবাড়ীস্থ আস্থা প্রকল্প কার্যালয়ের হলরুমে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে একটি বাংলাদেশী উদ্যোগ আস্থা প্রকল্প’র আওতায় ডেমক্রেসি ওয়াচ এর বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম কমিটি গঠন করা হয়। দৈনিক উত্তরবাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানকে আহবায়ক ও বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তারেকুজ্জামান তারেক এবং বিশিষ্ট সমাজসেবিকা আফসানা ইমুকে যুগ্ম আহবায়ক করে ৩০ সদস্য বিশিষ্ট দিনাজপুর নাগরিক প্লাটফর্মের কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠন অনুষ্ঠানে ডেমক্রেসি ওয়াচ এর পরিচালক সানজিদা বেগম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কো-অর্ডিনেটর নাফিসা সাদাত। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল বিশ্বাস, দৈনিক উত্তর বাংলার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, রংপুর বিভাগীয় গ্রæপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক। মুক্ত আলোচনা করেন শিক্ষক মকিদ হায়দার শিপন, এনজিও প্রতিনিধি মোঃ নুরুল হক, হাকিমপুর হতে আগত পারুল নাহার, সমাজকর্মী আফসানা ইমু, নবাবগঞ্জের আনজুমান আরা, সুশানা টপ্পো, কবি বাসুদেব শীল, কাহারোল উপজেলার নাজমা শিরিন, ফুলবাড়ী উপজেলার লাভলী বেগম, বীরগঞ্জ উপজেলার কমলা কান্ত হাসদা, চিরিরবন্দর উপজেলার মিন আরা পারভীন, পার্বতীপুর উপজেলার জিল্লুর বারী, দিনাজপুর মডেল মসজিদের ইমাম সাদেকুল ইসলাম ও মহিলা পরিষদের রুবিনা আক্তার এবং বিশিষ্ট নারী নেত্রী, অপরাজিতা নারী নেটওয়ার্কের সভানেত্রী জিতান রহমান।
বক্তারা বলেন, যুব শ্রেণির মধ্যে সংস্কৃতিকবোধ গড়ে তুলতে আস্থা হতে একটি প্লাটফর্ম। শুধু আইন নয় প্রতিটি নাগরিকের বিবেক হতে হবে। যুব সমাজের সাথে নাগরিক ফোরামের মেলবন্ধন গড়ে তুলতে আস্থা প্রকল্পের মাধ্যমে এই প্লাটফর্ম কাজ করে যাবে। উল্লেখ্য আস্থা প্রকল্পের আওতায় ৭টি বিভাগের ১৮টি জেলা ও ১৪৭টি উপজেলার দরিদ্র ও বিপদাপন্œ নারী ও যুবকদের উদ্দীষ্ট সুবিধাভোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের মানব উন্নয়ন সূচক সমূহ অর্জনে এবং এসডিজি গোল সমূহ অর্জনে বড় অবদান রাখতে সক্ষম হবে। অন্যদিকে জাতীয় যুব নীতিমালার আলোকে প্রণিত এই প্রকল্প যুব ও নারী অংশগ্রহণ, নানামুখী দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত হয়ে সরকারি-বেসরকারি এবং প্রাইভেট সেক্টরে নিজেদের দায়িত্বশীল নাগরিক হিসেবে স্মার্ট বাংলাদেশ গড়ার সামিল হবেন। সার্বিক তত্ত¡াবাধায়নে ছিলেন জেলা সমন্বয়কারী আস্থা প্রকল্পের মো. কামরুজ্জামান ও কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম।
দিনাজপুরে নাগরিক প্লাটফর্ম এর কমিটি গঠন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আহবায়ক ও তারেকুজ্জামান এবং আফসানা ইমু যুগ্ম আহবায়ক নির্বাচিত
ফেব্রুয়ারি ২১, ২০২৪


































