শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার মোকামতলা গৃহ নির্মাণ উপ-পরিষদের উদ্যোগে নব-নির্বাচিত বগুড়া জেলা গৃহ নির্মাণ পরিষদ প্রধান কার্যালয় কমিটিকে সংবর্ধনা ও সংগীতানুষ্ঠানের মাধ্যমে বরণ করা হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম।
বক্তব্যে তিনি বলেন, ‘শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। তাঁদের ঘামেই দেশের অগ্রগতি—এ সত্য কখনো অস্বীকার করা যায় না। বিএনপি সবসময়ই শ্রমিক ভাই-বোনদের সম্মান ও অধিকারের পক্ষে কাজ করে এসেছে এবং আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোকামতলা গৃহ নির্মাণ উপ-পরিষদের সভাপতি আব্দুল হাকিম। এসময় উপজেলা, পৌর ও মোকামতলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
শ্রমিকের ঘামেই দেশ চলে, তাদের সম্মানেই বিএনপির রাজনীতি: মীর শাহে আলম
নভেম্বর ২৮, ২০২৫
































