মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুর উপজেলা শ্রীপুর গ্রামে জমির ধান কাটা নিয়ে মারপিটের ঘটনায় পুলিশ দুই আসামীকে আটক করে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
মামলা সূত্রে প্রকাশ, বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শামীম ইসলাম পৈত্রিক সূত্রে জমি প্রাপ্ত হয়ে দীর্ঘ ৩৬ বছর ধরে ভোগ দখল করে আসছিলেন। ঐ জমিতে বিবাদী পক্ষ জোর পূর্বক আমন ধান রোপন করে।
গত রোববার (২৩ নভেম্বর) সেই ধান কাটার সময় বাধা দিয়ে আপোষ মিমাংসার কথা বলতে গেলে বিবাদী পক্ষ বাদীর পিতা সিরাজুল ইসলামকে ধানকাটা কাঁচি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম এবং আরো লোকজন ডেকে হাতে লাটি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাদী শামীম, পিতা সিরাজুল ইসলাম ও ভ্ইা শাহীনকে মারডাং করে আহত করে। এসময় বাদীর চিৎকারে লোকজন ছুটে এসে বিবাদীদের কবল থেকে উদ্ধার করলেও বিবাদীরা প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়।
এঘটনায় সিরাজুল ইসলামের ছেলে শামীম ইসলাম বাদী হয়ে শ্রীপুর গ্রামের মঈনুল ইসলামের ছেলে সব্বুর আলী, পিয়ার তুল্লার ছেলে নজরুল ইসলাম, তরিকুল ইসলাম, সিরাজুল ইসলাম ও রবিউল ইসলাম এবং সারেকুল ইসলামের ছেলে আশিকসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে বিরামপুর থানায় মামলা করেছেন। এরই প্রেক্ষিতে পুলিশ দ্রæত অভিযান চালিয়ে আসামী নজরুল ইসলাম ও তরিকুল ইসলামকে আটক করে।
মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক আল আমিন জানান, ধৃত দুই আসামীকে মঙ্গলবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুরে জমি দখলে মারপিটের মামলায় আটক-২
নভেম্বর ২৫, ২০২৫
































