কাশী কুমার দাস, দিনাজপুর :
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি’র উদ্যোগ মা ও শিশুর সুস্বাস্থ্য ও সঠিক পুষ্টিমান উন্নয়ন কার্যক্রম জনগণকে সচেতন এবং অংশগ্রহণ শীর্ষক দিনব্যাপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ নভেম্বর) বেসরকারি সংস্থা পল্লীশ্রী মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস।
কর্মশালায় মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টিমান উন্নয়ন নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর রাজশাহী’র টেকনিক্যাল স্পেশালিস্ট স্বাস্থ্য, পুষ্টি ওয়াশ এর হান্না হোড় সিমু। এতে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার আসন্তা মারান্ডী। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার শিশির রোজারিও, ইউএনডিসি’র সভাপতি আকরাম হোসেন বাবলু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস বলেন, একমাত্র মায়েই পারে একজন সুস্থ্য নাগরিক উপহার দিতে। সেজন্য মায়েদের উন্নত স্বাস্থ্য সেবা এবং তাদের পুষ্টির চাহিদা পুরন করতে হবে। স্বামী-স্ত্রীর সিদ্ধান্তে সন্তান নিতে হবে। এব্যাপারে পরিবারের সদস্যদের সহযোগিতা প্রদান করতে হবে। সঠিক পুষ্টিমান উন্নয়নে মা ও শিশু’র সুরক্ষায় এবং স্বাস্থ্যসেবায় আমাদের সচেতন হতে হবে।
দিনব্যাপী কর্মশালায় শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় সরকার, ইউএনডিসি, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও উপকারভোগীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় মা ও শিশুদের স্বাস্থ্য সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিষয়ে বিভিন্ন দপ্তরের সাথে সম্পৃক্ত বিষয়ে মায়েদের সচেতন করা হয়।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে মা ও শিশুর পুষ্টিমান উন্নয়নের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
নভেম্বর ১৯, ২০২৫
































