গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
দুঃসময়ে দেখি নাই, এখন তার দরকার নাই, বয়কট বয়কট- সংস্কারপন্থি বয়কট, জেল খাটা আসামী, তাকে চাই নমিনী, সংস্কারপন্থির নমিনেশন-পরিবর্তন চাই পরিবর্তন চাই এসব ¯েøাগানে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বিএনপি ঘোষিত সংসদ সদস্য নমিনী শামীম কায়সার লিংকনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে ‘আমরা ধানের শীষের পরিবার’ লেখা সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
গোবিন্দগঞ্জ পৌর শহরের ঈদগাহ্ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বিক্ষোভকারীরা ঢাকা-রংপুর মহাসড়ক প্রায় ১০ মিনিট অবরোধ করে রাখে। পরে বিক্ষোভ মিছিলটি ঈদগাহ্ মাঠে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বিএনপি ঘোষিত নমিনী শামীম কায়সার লিংকনের মনোনয়ন পরিবর্তন করে বিগত ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাইবান্ধা জেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদকে মনোনয়ন দেয়ার দাবী জানান।
গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে গোবিন্দগঞ্জ আসনে বিএনপি ঘোষিত দলের নমিনী শামীম কায়সার লিংকনের মনোয়ন পরিবর্তন করে দলের ত্যাগী নেতা ফারুক কবির আহমদকে ধানের শীষের নমিনী করতে বিএনপি পরিবারসহ গোটা উপজেলার সাধারণ জনগণ একাট্টা হয়েছে।
প্রসঙ্গত: গত ৩ নভেম্বর বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে দলীয় প্রার্থী হিসেবে সাবেক এমপি শামীম কায়সার লিংকনের নাম ঘোষণা করেন।
আমন্ত্রণ/এসিজি
বিএনপি ঘোষিত গোবিন্দগঞ্জের প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশসহ মহাসড়ক অবরোধ
নভেম্বর ১৮, ২০২৫


































