বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর)প্রতিবেদক :
রংপুরের মিঠাপুকুরে প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা (এমপিএইচডিও)-এর আওতাধীন প্রত্যাশা ক্রয় -বিক্রয় কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে কেন্দ্রনেত্রীর পরিচিতি সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান শুক্রবার মিঠাপুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়।
মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক শামীম রানার সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন, মিঠাপুকুর প্রেসক্লাব ও বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ছফুরা বেগম, ব্যবস্থাপক সুমিরা আক্তার,এরিয়া ম্যানেজার কামরুল ইসলাম,(এমপিএচইডিও) শাখা ম্যানেজার মনতাছিবিল্লাহ মাঈনুল ইসলাম, মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক, মো. সাজ্জাদুর রহমান,আজিজুল ইসলাম,পায়রাবন্দ আব্দুছ ছাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, মিঠাপুকুর প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ সহ সংস্থার কেন্দ্রনেত্রী বৃন্দরা।
অনুষ্ঠানে বক্তারা বক্তব্য বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে বাংলাদেশ আজ হুমকির মুখে। এ থেকে পরিত্রাণ পেতে অবশ্যই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। নিজে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করতে হবে। আলোচনা সভা শেষে প্রত্যাশা ক্রয় বিক্রয় কেন্দ্রের আগামী দিনের সফলতা কামনা করেন। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতায় ছিলেন, মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ প্রত্যাশা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় লি.।
আমন্ত্রণ/এসিজি
মিঠাপুকুরে প্রত্যাশা ক্রয় বিক্রয় কেন্দ্রের উদ্বোধন ও গাছের চারা বিতরণ
নভেম্বর ১৫, ২০২৫
































