মো. ইউসুফ আলী, দৈনিক আমন্ত্রণ, দিনাজপুর প্রতিবেদক :
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে দিনাজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে বুধবার (১৭ এপ্রিল) কলেজের শিক্ষক কমনরুমে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদা পারভীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এ.কে.এম রশিদুল হাসান। জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মো. আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. সাইফুদ্দীন এমরান, সহকারী অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, সহযোগী অধ্যাপক মো. মানিক হোসেন, সহকারী অধ্যাপক (সংযুক্ত) মো. জহুরুল হক, সহযোগী অধ্যাপক মো. সিদ্দীকুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ আজিজুর রহমান, প্রভাষক মো. মনিউল ইসলাম, সহকারী অধ্যাপক করবী রায়, সহকারী অধ্যাপক (ইনসিটু) দীনা ওয়াজিফা করিম প্রমুখ।


































