মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর গ্রীল ইঞ্জিনিয়ারিং মালিক সমিতি (রেজিঃ নং-২৩১২/১১) উত্তর বালুবাড়ী (কুমারপাড়া), দিনাজপুর এর বার্ষিক সাধারণ সভা-২০২৫ আজ বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।
শহরের লালু পাড়াস্থ নাজমা কনভেনশন সেন্টারে দিনাজপুর গ্রীল ইঞ্জিনিয়ারিং মালিক সমিতি আয়োজিত বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি মো. সৈয়দ মাইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই সংগঠনের যে সকল সম্মানীত সদস্যগণ ইতোপূর্বে মৃত্যুবরণ করছেন তাদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং যে সকল সদস্য বর্তমানে অসুস্থ্য অবস্থায় রয়েছেন তাদের সুস্থ্যতা কামনা করে দোয়া কামনা করা হয়।
উক্ত বার্ষিক সাধারন সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সভাপতি মো. সৈয়দ মাইনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ও সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন মো. একরামুল হক আকু। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পাঠ করেন সংগঠনের কোষাধ্যক্ষ মো. রুস্তম আলী। সংগঠনের আগামী দিনের কার্যক্রম সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মো. রায়হান আলী।
এছাড়াও উক্ত বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল আমিন আকন্দ, সহ-সভাপতি মো. রবিউল ইসলাম, মো. আমিনুল ইসলাম সাবু, সাংগঠনিক সম্পাদক মো. খাজিরুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক মো. শফিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্মল রোজারিও, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মো. রেজাউল করিম, নির্বাহী সদস্য মো. আব্দুল মজিদ সরকার, সাদ আব্দুস সাদেক, মো. ফরিদুল ইসলাম, আবু সাইদ মুহাম্মদ জুলফিকার রহমান, মো. ইসলাম আলী ও ইউসুফ আলী।
উক্ত সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনের সাধারন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বশেষে সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বার্ষিক সাধারণ সভার সমাপনী ঘোষনা করেন।
আমন্ত্রণ/এসিজি


































