আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরল পৌর যুবদলের উদ্যোগে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বিরলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
বিরল বাজারের পৌর বিএনপি’র কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের সড়কসমূহ প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্ত¡রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহŸায়ক হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও যুগ্ম আহŸায়ক মামুনুর রশীদ মামুন এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু।
বক্তব্য রাখেন পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, সহসভাপতি ইস্কান্দার হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আল মামুন রাজু, দপ্তর সম্পাদক লুৎফর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক শাহ আলম, উপজেলা কৃষক দলের সহসভাপতি মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক একরামুল হক চুন্নু, পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক জাহাঙ্গির আলম প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি


































