আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরলে রবি মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরের রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ ও বোরো ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৭০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষকের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিওপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আফরোজা হক আঁখি, বরকত উল্লাহ ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহাজাহান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরল উপজেলা শাখার সেক্রেটারি মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আরমান আলীসহ অনেকে।
আমন্ত্রণ/এসিজি
বিরলে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
অক্টোবর ২৮, ২০২৫


































