বগুড়া ব্যুরো:
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ বলেছেন, জুলাই সনদের আইনী ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।আজ সোমবার (২৭ অক্টোম্বর) বিকেলে বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের ফতেহ আলী মোড়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সভাপতি আ.ন.ম মামুনুর রশীদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি-প্রিন্সিপাল মাওলানা আব্দুল মতিন, জয়েন্ট সেক্রেটারী-অধ্যাপক মুফতী এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক-অধ্যাপক শাহজাহান তালুকদার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক-মাওলানা রেজাউল করীম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি- সোহরাব হোসেন, শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক আবু সাঈদ, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক-মুহাম্মাদ সোহেল রানা, প্রচার সম্পাদক আবুল বাশার প্রমুখ।পরে কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আমন্ত্রণ/এসিজি


































