বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক :
সিসিডিবি-সিপিআরপি দাউদপুর নবাবগঞ্জ দিনাজপুর এর আয়োজনে সোমবার দিনব্যাপী মিঠাপুকুর ইউনিট অফিসে ইস্যূভিত্তিক এ্যাডভোকেসি পরিকল্পনা বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিসিডিবি-সিপিআরপি’ র এরিয়া কো-অর্ডিনেটর ডেনিস মারান্ডী, এরিয়া ম্যানেজার দর্কা সেন, প্রশিক্ষক জয় মণি সিংহ, সাংবাদিক ও ইউপি সদস্য রেজাউল করিম লাবলু প্রমুখ। কর্মশালায় সিসিডিবির বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দরা কর্মশালায় অংশ গ্রহন করেন।
আমন্ত্রণ/এসিজি
মিঠাপুকুরে সিসিডিবি-সিপিআরপি’র দিনব্যাপী কর্মশালা
অক্টোবর ২১, ২০২৫


































