বগুড়া ব্যুরো:
বগুড়ার শিবগঞ্জে একাধিক মামলার আসামী আওয়ামী লীগের নেতা রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেফতার করে থানার আনার সময় এলাকার বিক্ষুব্ধ নারী-পুরুষরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে।শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে আটটায় দিকে উপজেলার পৌরসভা এলাকার ভোলাখাঁর চক মহল্লায় এ ঘটনা ঘটে।
রিজ্জাকুল ইসলাম রাজু ভোলাখাঁর চক মহল্লায় বদর উদ্দিন বদরের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন। সেই সঙ্গে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে আটটার দিকে এসআই মামুন প্রয়োজনীয় ফোর্স নিয়ে পৌর এলাকার চক ভোলাখাঁ মহল্লায় গিয়ে শিবগঞ্জের একাধিক মামলার আসামী রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেফতার করে। পরে হাতে হ্যান্ডকাপ পরিয়ে থানার আনার সময় গ্রামের নারী পুরুষরা পুলিশের ওপর হামলা চালিয়ে রাজুতে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ওসি জানান, রিজ্জাকুল ইসলাম রাজুর বিরুদ্ধে নাশকতা, বিষ্ফোরক দ্রব্য, হামলা ভাঙচুরসহ রাজনৈতিক একাধিক মামলা রয়েছে। ঘটনার পরপরই পুলিশ রাজুকে গ্রেফতার ও হ্যান্ডকাপ উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত উদ্ধার বা আটক হয়নি।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় পুলিশের ওপর হামলা: আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা
অক্টোবর ৫, ২০২৫


































